বিএনপি কার্যালয়ে চলছিল পোলাও রান্নার আয়োজন, ৩ দুর্বৃত্ত এসে চালালো হামলা

বগুড়া প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৩, ২১:৪৮আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ২২:৫০

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের পর পেট্রোল দিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুনে চেয়ার ও ব্যানার পুড়ে গেছে। শুক্রবার (৭ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর দাবি করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকালে তাদের অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের দিন ধার্য ছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন। থানা থেকে অনুমতি নেওয়ার জন্য শুক্রবার রাতে সব নেতাকর্মী থানায় যান।

তারা আরও দাবি করেন, কলেজপাড়া এলাকায় উপজেলা বিএনপি কার্যালয়ে ইফতারির পোলাও রান্নার জন্য অফিসে তিন জন আদা, রসুন ও পেঁয়াজ কাটছিলেন। রাত সাড়ে ৯টার দিকে মুখ ঢাকা কয়েকজন দুর্বৃত্ত অফিসে ঢোকে। তারা ভাঙচুর চালিয়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে অফিসের চারটি চেয়ার ও ব্যানার পুড়ে যায়। এ ছাড়া পেট্রোল ছিটিয়ে দেওয়ায় পিঁয়াজসহ অন্যান্য মসলা নষ্ট হয়ে গেছে। মুখ বাঁধা থাকায় হামলাকারীদের চিনতে না পারলেও পরিস্থিতি বলে দেয় এর সঙ্গে কারা জড়িত। এরপরও তারা শনিবার ইফতার মাহফিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর তানভীর হাসান বলেন, বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার খবরে আমরা সেখানে গিয়েছিলাম। যাওয়া আগেই আগুন নেভানো হয়েছে। আগুনে কয়েকটা চেয়ার ও একটা ব্যানার পুড়ে গেছে। সেখানে পেট্রোলের গন্ধ পাওয়া যায়।

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার কথা শুনেছেন। এটা খুব ‘সিলি ম্যাটার’ (হালকা ঘটনা)। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম