বগুড়ায়ও মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, বৃষ্টি ছাড়া কমবে না গরম

বগুড়া প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৩, ১৮:০৩আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৮:০৩

চৈত্রের শেষে দিকে এসে বগুড়ায় তাপমাত্রা বেড়েই চলেছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকাল ৩টায় জেলায় মৌসুমের সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয় আবহাওয়া অফিস বলছে, এ জেলায় গত কয়েকদিন ধরে মৃদু তাপপ্রবাহ চলছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ্ আলম জানান, বর্তমানে এ জেলাসহ দেশের কোনও কোনও এলাকায় মৃদু তাপপ্রবাহ চলছে। আজ বিকাল ৩টার দিকে চলতি মৌসুমের সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৪ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.০ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২১ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও বলেন, এ রকম তাপমাত্রা আরও এক সপ্তাহ থাকতে পারে। এ জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম। আর বৃষ্টি হলেই তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসবে।

এদিকে, চৈত্র মাস শেষ হতে থাকলেও বৃষ্টি না হওয়ায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। এতে বিশেষ করে রোজাদাররা খুব কষ্ট পাচ্ছেন। তৃষ্ণা নিবারণ করতে তারা ইফতারের পর ঠান্ডা শরবত, পানি, তরমুজ ও আইসক্রিম খাচ্ছেন। গরমের কারণে ৩০ টাকা কেজির তরমুজ বৃহস্পতিবার ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

বগুড়া সদরের শাখারিয়া গ্রামের কৃষক মোহাব্বত আলী, নুরুজ্জামান সরদার, মোসলেম উদ্দিন, জিয়াউল হক প্রমুখ জানান, প্রচণ্ড দাবদাহের কারণে তারা ঠিকমতো মাঠে যেতে পারছেন না। বৃষ্টি না হওয়ায় জমিতে সেচ দিলেও একটু পর শুকিয়ে যাচ্ছে।

অটো রিকশাচালক গাবতলীর সুখানপুকুর গ্রামের মোকাররম হোসেন জানান, গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম। মনে হচ্ছে ‘লু হাওয়া’ বইছে। গরমের কারণে দিনের বেলা যাত্রী কম। এমন গরম অব্যাহত থাকলে যাত্রী সংকট দেখা দেবে। এতে ঈদের আগে পরিবার-পরিজন নিয়ে কষ্ট করতে হবে।

/এফআর/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী