রাজশাহীতে যে উন্নয়ন করেছি, নির্বাচনে কেউ বিজয় ঠেকাতে পারবে না

রাজশাহী প্রতিনিধি
০৪ মে ২০২৩, ০০:১৭আপডেট : ০৪ মে ২০২৩, ০০:১৭

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, কৃষিখাতের উন্নয়ন ও গবেষণার জন্য রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের যে জায়গা আছে, সেখানে ভবনও আছে। আরও কয়েকটি বহুতল ভবন করতে হবে। খুব বেশি অর্থ লাগবে না। আশা করছি, এটি বাস্তবায়ন সম্ভব হবে।

তিনি বলেন, রাজশাহীতে যে উন্নয়ন করেছি, সেগুলো যদি জনগণের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে পারি, তাহলে এবার সিটি নির্বাচনে বিজয় কেউ ঠেকাতে পারবে না।

বুধবার (০৩ মে) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগর ভবনের এ্যানেক্স সভাকক্ষে মহানগর কৃষক লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। রাজশাহীর উন্নয়নে ২০১৯ সালে প্রায় ২৭০০ কোটি টাকার সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দেন প্রধানমন্ত্রী। সেই প্রকল্পের ১২০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন হয়েছে। আরও ১৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর সঙ্গে আগামীতে আরও তিন থেকে চার হাজার কোটি টাকার বরাদ্দ প্রধানমন্ত্রীর কাছ থেকে আনতে চাই। তাহলে প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার কোটি টাকা উন্নয়নে খরচ করতে পারবো। আগামীতে নগরীর আয়তন বাড়ানো হবে। সম্প্রসারিত এলাকায় রাস্তা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসলে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু তারা সরাসরি নির্বাচনে আসবে না। আবার গোপনে কাউকে সমর্থন দেবে। এমনটি আগেও করেছে। প্রার্থী যেই হোক না কেন, আমরা প্রতিদ্বন্দ্বিতা করেই জিততে চাই।

সভায় আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু, মহানগর কৃষক লীগের সভাপতি রহমত উল্লাহ সেলিম ও সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু।

/এএম/
সম্পর্কিত
এনসিপির হয়ে কি নির্বাচন করবেন সাবেক মেয়র মনজুর?
পাঁচ সিটির নির্বাচনে এনসিপির চূড়ান্ত প্রার্থী যারা
ঢাকার দুই সিটির নির্বাচন: দক্ষিণে আসিফ, উত্তরে এনসিপির প্রার্থী আদিব!
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী