চিকিৎসক-টেকনিশিয়ান ছাড়াই চলছিল ডায়াগনস্টিক সেন্টারটি 

বগুড়া প্রতিনিধি
২৯ মে ২০২৩, ২০:২৭আপডেট : ২৯ মে ২০২৩, ২০:২৭

বগুড়ায় হেনা সিটি স্ক্যান নামে একটি ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে। সোমবার (২৯ মে) দুপুরে শহরতলির ছিলিমপুর এলাকার ওই ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ অভিযান চালান।

তিনি জানান, স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই বগুড়া শজিমেক হাসপাতালের সামনে হেনা সিটি স্ক্যান নামে একটি ডায়াগনস্টিক সেন্টার খোলা হয়। দুপুরে সেখানে অভিযান চালানো হয়। কাগজপত্র তল্লাশি করে দেখা গেছে, অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে।

ইফতেখারুল আলম আরও জানান, এখানে চিকিৎসক, ল্যাব সহকারী ও টেকনিশিয়ান নেই। এ অপরাধে ব্যবস্থাপক রজব আলীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম