পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালালো আসামি

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪৯

সিরাজগঞ্জ পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে সেতু (২৪) নামে এক চিকিৎসাধীন আসামি। সোমবার সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ড (পুরুষ) থেকে তিনি পালিয়ে যান। পুলিশের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠেছে। বিষয়টি জানার পর  সদর থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ। হাসপাতাল পর্যবেক্ষণে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হাসান তালুকদার।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক(এসআই) গোলাম মোস্তফা বলেন, সোহেল রানা নামে এক যুবককে মারধরের ঘটনায় সেতুর বিরুদ্ধে মামলা হয়েছিল। সোহেল চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা নিতে সার্কেল এএসপি স্যারের সঙ্গে দেখা করতে গেলে উপ-সহকারী পরিদর্শক কামাল হোসেন ও কনস্টেবল রশিদসহ তিন পুলিশ সদস্য সেতুর পাহারার দায়িত্বে ছিলেন। হাসপাতালের নার্স ও স্টাফরা চোখ দেখানোর জন্য তাকে সার্জারী ওয়ার্ডের চতুর্থ তলা থেকে নিচ তলায় নিয়ে যায়। নিচতলায় এসেই আসামি পালিয়ে যায়।
সদর হাসপাতালের মেইল সার্জারী ওয়ার্ডের ইনচার্জ টুলু রানী বিশ্বাস জানান, সোমবার সকালে আসামি রোগীর চোখ দেখানোর কথা ছিল। পুলিশের পাহারায় ছিলেন তিনি। হঠাৎ সকাল সাড়ে ১১ টার পর নিখোঁজ হয়ে যান। আবাসিক মেডিকেল অফিসার ডা. আকরামুজ্জামানও আসামির নিখোঁজ হওয়ার ব্যাপারে অবগতির কথা জানান।
উল্লেখ্য, সদর উপজেলার কল্যানী গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে রবিবার সকালে আবু সাঈদ গং-এর সঙ্গে একই এলাকার ভাটাশ্রমিক আমিনুল ইসলামের সংঘর্ষের জের ধরে আমিনুলের ছেলে সোহেলরানাসহ ৮/১০ জনকে বেধড়ক মারধর করে প্রতিপক্ষ। আহত হন প্রতিপক্ষীয় আবু সাঈদ ও তার ছেলে সেতু। সবাইকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করানোর পর সোহেল রানার শারীরিক অবস্থার অবনতিবিচারে তাকে বগুড়ায় পাঠানো হয়। সকাল তার মৃত্যু হয়।

পুলিশ সুপার বলেন, পুলিশের অবহেলা থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী