প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে খুন হলেন যুবক

বগুড়া প্রতিনিধি
০৮ জুন ২০২৩, ০৯:১২আপডেট : ০৮ জুন ২০২৩, ০৯:১২

বগুড়ার ধুনটে প্রতিবেশী এক নারীকে মারধর থেকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে আবুল হোসেন (৩০) নামে এক অটোভ্যান চালক খুন হয়েছেন। একই ঘটনায় মারধর ও ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন তার বাবা মোহাজ্জেল হোসেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (৬ জুন) রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের শিমুলকান্দি গুচ্ছ গ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, নিহত অটোরিকশা ভ্যানচালক আকুল হোসেন বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের শিমুলকান্দি গুচ্ছ গ্রামের মোহাজ্জেল হোসেনের ছেলে। প্রতিবেশী ফতে বেওয়া খড়ি-পাতা দিয়ে রান্না করায় চুলার ধোঁয়া ও তাপ পাশের বাড়ির মুরগির খামারে যায়। এতে খামার মালিকরা ক্ষুব্ধ হন। তারা মঙ্গলবার রাত ৯টার দিকে ওই নারীকে মারতে যান। এ সময় আকুল ও তার বাবা বৃদ্ধাকে রক্ষা করতে গেলে বাগবিতণ্ডার এক পর্যায়ে মারপিট ও ছুরিকাঘাত করেন। এতে ছেলে মারা যান ও বাবা গুরুতর আহত হন।

এ বিষয়ে নিহতের মা আম্বিয়া খাতুন ধুনট থানায় প্রতিবেশী আকবর হোসেনের ছেলে মনির হোসেনসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মনিরকে গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর জানান, মনিরকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম