বৃদ্ধাকে মৃত দেখিয়ে বিধবা কার্ড অন্যকে দেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

বগুড়া প্রতিনিধি
১৪ জুন ২০২৩, ১৩:০৪আপডেট : ১৪ জুন ২০২৩, ১৩:০৪

বগুড়ার ধুনটের মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাসান আহম্মেদ জেমস মল্লিকের বিরুদ্ধে এক বৃদ্ধাকে মৃত দেখিয়ে তার বিধবা ভাতার কার্ড অর্থের বিনিময়ে আরকেজনকে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান বলছেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।

দীর্ঘ এক বছর ভাতা না পেয়ে আয়শা খাতুন (৮১) নামে ওই বৃদ্ধা মানবেতর জীবনযাপন করছেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, বৃদ্ধা আয়শা খাতুন বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মথুরাপুর গ্রামের বাসিন্দা। ২০১৬ সালের ২০ মার্চ স্বামী আবু বকর মারা গেলে তিনি বিধবা ভাতার কার্ড পান। তবে এক বছর ধরে তিনি ভাতা পাচ্ছেন না। পরে খোঁজ নিয়ে জানতে পারেন মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান তার মৃত্যু সনদ দিয়েছেন। তার নামে ইস্যু করা বিধবা ভাতার কার্ড অন্য একজনকে দেওয়া হয়েছে।

আয়শা খাতুনের মৃত্যু সনদে লেখা আছে, তিনি ২০২২ সালের ২৪ জুন মারা গেছেন। 

আয়শা খাতুন বলেন, ‘গ্রামের এক ভাতিজার সহযোগিতায় বিধবা কার্ড পেয়েছিলাম। চেয়ারম্যান আমাকে মৃত বানিয়ে ভাতার কার্ডটি অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছেন।’

ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি জানান, সরকারি ভাতাভোগীর মৃত্যু হলে ইউপি চেয়ারম্যানের সনদে তা অন্যজনকে দেওয়া হয়। তবে কোনও জীবিতকে মৃত বানিয়ে সনদ দেওয়া হলে সেটা অপরাধ। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক দাবি করেন, পরিষদের কোনও সদস্য তার ব্যস্ততার সুযোগে ওই বৃদ্ধার নামে মৃত্যু সনদে স্বাক্ষর নিয়েছে। সোমবার বিকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে তিনি এ ঘটনা জেনেছেন। মঙ্গলবার পরিষদের ১ নম্বর ওয়ার্ডের আজাহার আলীর নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট পেলে এ ঘটনার সঙ্গে কে বা কারা জাড়িত তা নিশ্চিত হওয়া যাবে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বিধবা আয়শা খাতুনকে কার্ড ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান ইউপি চেয়ারম্যান।

/আরআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী