বগুড়া বিএনপির ১২ নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার

বগুড়া প্রতিনিধি
১৪ জুন ২০২৩, ১৯:৫৮আপডেট : ১৪ জুন ২০২৩, ১৯:৫৮

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় ১২ নেতাকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার (১৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। তিনি বলেন, ‘বহিষ্কারের চিঠি প্রার্থীসহ দলের দায়িত্বশীলদের কাছে পাঠানো হয়েছে।’

বহিষ্কৃত ব্যক্তিরা হলেন তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী পৌর বিএনপির সভাপতি আবদুল জলিল খন্দকার, পৌর বিএনপির সাবেক সভাপতি ও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আবু হোসেন সরকার, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী ও পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাজা, সহসভাপতি আবদুল মান্নান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি হারুন তরফদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী, পৌর বিএনপির সহ-কোষাধ্যক্ষ তানভীর আহমেদ, শ্রমিক দলের পৌর শাখার সভাপতি আবদুল জলিল প্রামাণিক, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ইসরাফিক ইসলাম, পৌর বিএনপির সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক হাসেম আলী প্রামাণিক, পৌর বিএনপির সদস্য মারুফ হোসেন ও সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পৌর বিএনপির সহ-মহিলাবিষয়ক সম্পাদক সোনিয়া রাজভর।

কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২১ জুন তালোড়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে উল্লিখিত ১২ নেতা অংশগ্রহণ করায় গত ৯ জুন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাদের কারণ দর্শানোর নোটিশ দেন। ২৪ ঘণ্টার সময় দেওয়া হলেও তারা নোটিশের জবাব দেননি। তাই তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হলো।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার বলেন, ‌‘এই সরকারের অধীনে কোনও নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। কিন্তু কেন্দ্রের নির্দেশনা না মেনে প্রার্থী হওয়ায় ১২ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে।’

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ২০১১ সালের ৪ এপ্রিল তালোড়া পৌরসভা গঠিত হয়। ১১ দশমিক ৮৩ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটার ১৬ হাজার ৭৬ জন। সর্বশেষ ২০১৮ সালের ১৫ মে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম সবুজ জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তালোড়া পৌর বিএনপির সভাপতি আবদুল জলিল খন্দকার। এর আগে ২০১৩ সালে পৌরসভার প্রথম নির্বাচনে বিএনপি প্রার্থী আবদুল জলিল খন্দকার মেয়র নির্বাচিত হয়েছিলেন।

এ প্রসঙ্গে বহিষ্কৃত মেয়র প্রার্থী তালোড়া পৌর বিএনপির সভাপতি আবদুল জলিল খন্দকার বলেন, ‘২০১৩ সালের নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছি। কয়েকজন দলীয় নেতার অসহযোগিতার কারণে ২০১৮ সালের নির্বাচনে পরাজিত হই। বিএনপি ভোট বর্জন করলেও ভোটারদের চাপের মুখে প্রার্থী হয়েছি। ভোটারদের সম্মান রক্ষায় শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো।’ 

অপর মেয়র প্রার্থী আবু হোসেন সরকার আবুল বলেন, ‘একসময় পৌর বিএনপির সভাপতি ছিলাম। এখন দলে পদ-পদবি নেই। তাই প্রাথমিক সদস্য পদ কেড়ে নেওয়া ছাড়া আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।’

/এএম/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের