আদালতের ৩ তলা থেকে লাফিয়ে পড়া কনস্টেবল গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ জুন ২০২৩, ২০:০৫আপডেট : ১৯ জুন ২০২৩, ২০:০৯

স্ত্রীর করা যৌতুকের মামলায় হাজিরা দিতে এসে আদালতের তিনতলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করা আব্দুর রাজ্জাক রনি (২৬) নামের সেই কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৯ জুন) সকালে তার বিরুদ্ধে মামলার পরই সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। পরে আদালত তাকে জামিন দিয়েছেন।

এর আগে, রবিবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) বেগম সালমা খাতুন তার বিরুদ্ধে মামলার নির্দেশ দেন। পরে আদালত পুলিশের এক এসআই বাদী হয়ে সোমবার (১৯ জুন) সকালে সিরাজগঞ্জ সদর থানায় ৩০৯ ধারায় একটি মামলা করেন।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মজিদ বলেন, আদালতের বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করার ঘটনায় মামলার জন্য কাল রাতে আদালতের একটা নির্দেশ আসে। পরে আজ আদালত মামলা করা হয়। মামলার পরপরই সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. মোস্তফা কামাল বলেন, পুলিশ সদস্য রনিকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। সে আদালতে জামিনের আবেদন করলে তা মঞ্জুর করেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, রবিবার দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে স্ত্রীর করা যৌতুকের মামলায় হাজিরা দিতে এসে বারান্দার তিনতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার করেন তিনি। ওই পুলিশ সদস্য জেলার কাজিপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।

/এফআর/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম