জানাজায় যাওয়ার পথে সড়কে প্রাণ গেলো দুই বোনসহ ৩ জনের

বগুড়া প্রতিনিধি
২৭ জুন ২০২৩, ১৭:০৯আপডেট : ২৭ জুন ২০২৩, ১৭:৩০

বগুড়া সদরে সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় তাদের মা-বাবা আহত হয়েছেন। হতাহতরা গাইবান্ধার বোনারপাড়ায় এক আত্মীয়ের জানাজায় যাচ্ছিলেন।

মঙ্গলবার (২৭ জুন) সকালে শহরতলির এরুলিয়া মন্ডলপাড়া বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হলেন- বগুড়ার কাহালু উপজেলার বিবিরপুকুর গ্রামের রাশেদ শেখের দুই মেয়ে আশামনি (৭) ও খাদিজা খাতুন (৩) এবং অটোরিকশা চালক কাহালুর নারহট্ট গ্রামের আমিনুল ইসলাম তোতা (৫৪)। 

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান জানান, চালক আমিনুল মঙ্গলবার সকালে কাহালু থেকে একই পরিবারের পাঁচ জনকে নিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। তিনি বগুড়া সদরের এরুলিয়া মন্ডলপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অটোরিকশা চালক মারা যান। আহত রাশেদ শেখ, তার স্ত্রী জোৎস্না বেগম ও দুই মেয়ে আশামনি ও খাদিজাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটি মারা যায়। ঘটনাস্থল থেকে স্বজনরা অটোরিকশা চালকের মরদেহ বাড়িতে নিয়ে যায়।

নিহত দুই শিশুর ফুপু শারমিন আকতার জানান, রাশেদ পেশায় রাজমিস্ত্রি। সোমবার রাতে ভাইয়ের দাদি শাশুড়ি মারা গেছেন। তার জানাজায় উপস্থিত হতে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে মঙ্গলবার সকালে কাহালুর বিবিরপুকুর থেকে অটোরিকশায় গাইবান্ধার বোনারপাড়ায় যাচ্ছিলেন।

পুলিশ কর্মকর্তা শাহীনুজ্জামান জানান, ভটভটি ও অটোরিকশা জব্দ করা হয়েছে। শিশু দুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক