সিরাজগঞ্জে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৫১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৫১

যাবজ্জীবন সিরাজগঞ্জে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. ঈমান আলী শেখ এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- মাদারীপুর জেলার শিবচর উপজেলার আলেপুর গ্রামের পারুল আকতার (৫০), শরিয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রামের  আছমা বেগম (৪৭) ও ঝালকাঠি জেলার নলছটি উপজেলার ডুবিল গ্রামের মঞ্জু মিয়া (৪০)।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. সিরাজুল ইসলাম জানান, ২০০৫ সালের ২৬ মে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় পুলিশের নিয়মিত অভিযানে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৯০ গ্রাম হেরোইনসহ পারুল ও আছমা বেগমকে মাইক্রোবাসসহ আটক করা হয়। এ ঘটনায় ওই দুই নারীসহ তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয় পুলিশ। মামলার শুনানি শেষে আসামি মঞ্জু মিয়ার উপস্থিতিতে এ রায় প্রদান করেন বিচারক। তবে অপর দুই আসামি জামিন নিয়ে পলাতক রয়েছেন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম