মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেলো মা-ছেলের

বগুড়া প্রতিনিধি
১৫ জুলাই ২০২৩, ০০:০৫আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০০:০৭

বগুড়ার শাহজাহানপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও সন্তান নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন নিহত নারীর স্বামী।

শুক্রবার (১৪ জুলাই) রাতে উপজেলার আড়িয়া রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ ও এর চালক নুরুল ইসলামকে (৩৫) আটক করেছে। শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

নিহতরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মোস্তাফিজুর রহমান মিঠুর স্ত্রী জাকিয়া রেজওয়ানা তাসলি (৩০) ও তাদের পাঁচ বছর বয়সী ছেলে তাসফিয়ান রহমান। গুরুতর আহত মিঠুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তাফিজুর রহমান মিঠু শুক্রবার রাত ৮টার দিকে মোটরসাইকেলে স্ত্রী ও ছেলেকে নিয়ে উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আড়িয়া রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর পড়ে যান। এ সময় ঢাকাগামী ধানবোঝাই একটি ট্রাকের চালক বগুড়ার শেরপুরের উলিপুরের তোরাব আলীর ছেলে নুরুল ইসলাম পেছন থেকে তাদের চাপা দেন। এতে ঘটনাস্থলেই মা তাসলি ও তাসফিয়ান মারা যান। আহতকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ শেরপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুল ওয়াদুদ জানান, মা ও ছেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করে হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম