ইট দিয়ে যুবকের মাথা ফাটালো সাদা পোশাকের পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২৫

আহত যুবক হীরা সিরাজগঞ্জে ইট দিয়ে এক যুবকের মাথা ফাটিয়ে দিয়েছেন সাদা পোশাকের তিন পুলিশ কনস্টেবল। যুবকের নাম হীরা(২২)। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত কৃষি, শিল্প ও বাণিজ্যমেলায় তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।  
বুধবার সকালে ওই তিন পুলিশ কনস্টেবলকে রাজশাহীতে তাদের সস্থানে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার। তিন পুলিশ সদস্য হলেন, রাজশাহী রিজার্ভ ফোর্সের (আর.আর.এফ)সদস্য কনস্টেবল সুমন (৬০৪), শামীম (৩৯২), আরিফুল (৩৯১)।
আহত যুবক হীরা জানান, মেলার গেমস জোনের দোকানির সঙ্গে ৩ যুবক খারাপ আচরণ করছেন দেখে তিনি এর  প্রতিবাদ করেন। এসময় বাগবিতণ্ডার এক পর্যায়ে তারা ইট দিয়ে তার মাথা ফাটিয়ে দেন এবং বেধড়ক মারধর করেন। পরে তিনি জানতে পারেন ওই তিনজন পুলিশের সদস্য।
এ ব্যাপারে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হাসান তালুকদার বলেন, সিরাজগঞ্জে দায়িত্ব পালনের জন্য রাজশাহী রেঞ্জ থেকে কিছু অতিরিক্ত পুলিশ আনা হয়েছিল। তাদের পুলিশ লাইন্সের রিজার্ভ শাখায় রাখা হয়েছিল। মেলা দেখতে গিয়ে তারা এই কাণ্ড ঘটায়। বুধবার সকালে তাদের রাজশাহীতে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজশাহী রির্জাভ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বরাবর চিঠি পাঠানো হয়েছে।

/জেবি/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম