নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ঘরে ঢুকে পড়লো বেপরোয়া গতির প্রাইভেটকার

বগুড়া প্রতিনিধি
২২ জুলাই ২০২৩, ১৮:০২আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৮:৩৬

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি হাবিবর রহমানের ছেলে ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনির বিরুদ্ধে বেপরোয়াভাবে প্রাইভেটকার চালানোর অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ জুলাই) গভীর রাতে উপজেলার উল্লাপাড়া এলাকায় তার গাড়িটি রাস্তার পাশে একটি টিনশেড বেড়ার ঘরে ঢুকে পড়ে। ঘর ও আসবাবপত্র ভেঙে গেলেও অল্পের জন্য রক্ষা পান সেখানে থাকা মফিজ উদ্দিন ও তার স্ত্রী আলেয়া বেগম। তারা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, রাত ১টা ৪০ মিনিটের দিকে ব্যক্তিগত গাড়িতে ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি ও যুগ্ম সাধারণ সম্পাদক ধুনট উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন আলম শেরপুরের দিকে যাচ্ছিলেন। গাড়িটি ধুনট সদর ইউনিয়নের উল্লাপাড়া এলাকায় মসজিদের কাছে বাঁকে এলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি রাস্তার পাশে মফিজ উদ্দিনের বাড়িতে ঢুকে পড়ে।

এদিকে দুর্ঘটনার পরপরই ছড়িয়ে পড়ে, এমপির ছেলে সনি নেশা অবস্থায় নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তার সঙ্গে ভাইস চেয়ারম্যান মহসিন আলম ছিলেন। বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে এ দুর্ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে আসিফ ইকবাল সনি দাবি করেন, তিনি কখনও নেশা করেন না। এ ছাড়া দুর্ঘটনার সময় চালক নাজমুল গাড়ি চালাচ্ছিলেন। রাস্তার বাঁকে হঠাৎ সামনের ডানের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বেড়ার ঘরে ঢুকে পড়ে। এতে ঘর ভেঙে গেলেও কেউ আহত হয়নি। তাদের চিকিৎসা ও ঘর মেরামত করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ছড়িয়ে পড়া কথাগুলো রাজনৈতিক প্রতিপক্ষের মিথ্যাচার।

গাড়িতে থাকা ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন আলম।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম ফোন না ধরায় তার বক্তব্য পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম