মেহেরপুরে জামায়াতের ১০ কর্মী আটক

মেহেরপুর প্রতিনিধি
৩১ জুলাই ২০২৩, ১০:৪১আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১০:৪১

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামে অভিযান চালিয়ে জামায়াত ইসলামের ১০ কর্মীকে আটক করেছে গাংনী থানা পুলিশ। রবিবার (৩০ জুলাই) ভোর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা করা। এসময় তাদের কাছ থেকে তিনটি ককটেল ও বেশ কিছু জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি বিরোধী কার্যকলাপ ও নাশকতার পরিকল্পনায় বিভিন্ন গ্রাম থেকে জামায়াত ইসলামের লোকজন একত্রিত হয়ে ধানখোলা স্কুল মাঠে গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে।

আটককৃতরা হলেন, গাংনী উপজোর গোপাল নগর গ্রামের নুরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (৪৩), শিশিরপাড়া গ্রামের মৃত আকছাদ আলীর ছেলে আব্দুস সাত্তার (৬০), জুগিন্দা গ্রামের মোবারক হোসেনের ছেলে গোলাম মাস্তফা (৪০), ব্রজপুর গ্রামের মৃত হাউসের ছেলে জাকারিয়া (৪০), বাঁশবাড়িয়া গ্রামের আবু বক্করের ছেলে সোহেল রানা (৪০), শানঘাট গ্রামের মৃত তোয়াজ মণ্ডলের ছেলে আকছেদ আলী (৬৫), ধানখোলা গ্রামের মৃত আশমত আলীর ছেলে জামাল হোসেন (৬৩), রইচ উদ্দীনের ছেলে আব্দুল হান্নান (৬০), রাজাপুর গ্রামের মৃত ওমর উল্লার ছেলে আব্দুল ওয়াদুদ (৫৫) এবং তেঁতুলবাড়িয়া গ্রামের শিরাজুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৪৫)।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি ককটেল ও সাংগঠনিক জিহাদী বই এবং লিফলেট। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও নাশকতার পরিকল্পনার মামলা দিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী