রামেক হাসপাতালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৩, ১৫:৩৪আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৫:৩৪

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তারা ঢাকায় রোগটিতে আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছেন রামেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ অধ্যাপক ডা. তানজিমুল বারি।

মারা যাওয়া দুই জন হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের আইয়ুব আলী ও একই উপজেলার রহনপুর পৌরসভার আলীনগর মহল্লার সৈকত। এর মধ্যে আইয়ুব আলী মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় ও সৈকত বুধবার (৯ আগস্ট) ভোর সোয়া ৪টার দিকে মারা যান।

ডা. তানজিমুল বারি বলেন, আইয়ুব গত শনিবার ডেঙ্গু জ্বর নিয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি হয়েছিলেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১৫ দিন আগে তিনি ঢাকায় গিয়েছিলেন। ঢাকায় পাঁচ দিন অবস্থান করে ১০ দিন আগে তিনি বাড়ি আসেন। এরপর থেকে তার জ্বর শুরু হয়। বাড়িতে চিকিৎসা নিয়ে জ্বর না কমলে গত ৫ আগস্ট তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তানজিমুল বারি বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে সৈকতকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে তাকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আরও ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে সেখানে ৮০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৪০ জন স্থানীয়ভাবে আক্রান্ত।
এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯০ জন। আর মারা গেছেন তিন জন। চিকিৎসা নেওয়া ৪৭৩ জনের মধ্যে ১৫৯ জন স্থানীয়ভাবে আক্রান্ত। রোগীর চাপ বাড়ায় হাসপাতালের চারটি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম