ফেসবুকে সাঈদীকে নিয়ে পোস্ট করা একজন ও ৪ মন্তব্যকারীর বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৩, ১০:১১আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১০:১১

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শোক দিবস (১৫ আগস্ট) ও জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট ও মন্তব্য করায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) রাতে মামলাটি করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব। মামলার পর পোস্টদাতা উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- ভোলাহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ শিমু (৩৫), পোস্টদাতা উপজেলার দলদলি ইউনিয়নের নিমগাছি এলাকার জমসেদ আলীর ছেলে ও উপজেলার ছাত্র শিবিরের সাবেক সভাপতি সোহেল রানা (২৯), মুশরিভুজা-খড়কপুরের আলমাস আলীর ছেলে মিনহাজুল (২৮), হোসেন ভিটা এলাকার আব্দুস শুকুরের ছেলে বাইরুল ইসলাম (৩১) ও খড়কপুরের জাহির হোসেনের ছেলে সাগর আলী (২৬)।

ভোলাহাট থানার ওসি সেলিম রেজা বলেন, ‘সোহেল রানা গত ১৪ আগস্ট ফেসবুকে জাতীয় শোক দিবস ও সাঈদীকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেন। বাকি আসামিরা তার পোস্টে মন্তব্য করেছেন। এর পরিপ্রেক্ষিতে তাদের আসামি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী।’

ওসি আরও বলেন, ‘মামলার পর পোস্টদাতা সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। তবে মহিলা ভাইস চেয়ারম্যানের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট বিতর্কিত ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে স্ট্যাটাস দেওয়া সোহেল রানার ওপর ভোলাহাট মোহবুল্লাহ কলেজ গেটে ২০/২৫ জন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী হামলা চালিয়ে গুরুতর আহত করে।

/এফআর/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম