রাবিতে স্লেজিং করা নিয়ে দুই পক্ষের চেয়ার ছোড়াছুড়ি

রাবি প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৩, ০২:৩৪আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০২:৩৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অন্তর্বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় স্লেজিং  (কটূক্তি) করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। রাষ্ট্রবিজ্ঞান বনাম মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হওয়া মারামারি থামাতে গিয়ে একজন শিক্ষক আহত হয়েছেন।

শনিবার (২৬ আগস্ট ) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেশিয়ামে এ ঘটনা ঘটে।

আহত ওই শিক্ষকের নাম এস এম মোখলেসুর রহমান। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি চোখে আঘাত পেয়ে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অন্তর্বিভাগ বাস্কেটবল ২০২৩–এর ফাইনালে ওঠে রাষ্ট্রবিজ্ঞান ও মার্কেটিং বিভাগ। সন্ধ্যা ছয়টায় খেলা শুরু হয়। খেলার বিরতির পর রাষ্ট্রবিজ্ঞান ২১ পয়েন্ট ও মার্কেটিং বিভাগ ১৯ পয়েন্ট ছিল। একপর্যায়ে দুই পক্ষের শিক্ষার্থীরা নিজ দলের পক্ষ নিয়ে অন্য দলের সমর্থকদের স্লেজিং করতে থাকেন। এতে দুই পক্ষের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে একে অপরের দিকে চেয়ার ছুড়তে শুরু করেন। এ সময় শিক্ষকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে গেলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক এস এম মোখলেসুর রহমান চোখে আঘাত পান। এ ছাড়া অর্ধশতাধিক চেয়ার ভাঙচুর করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন খেলাটি স্থগিত ঘোষণা করে।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, উপ–উপাচার্য সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অবায়দুর রহমান প্রামাণিক, অন্তর্বিভাগ গেমস সাবকমিটির সভাপতি অধ্যাপক মো. আবদুল হালিম ও বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম।

আহত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক এস এম মোখলেসুর রহমান বলেন, স্লেজিংয়ের একপর্যায়ে দুই পক্ষের শিক্ষার্থীরা মারামারিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে শিক্ষার্থীদের ধাক্কায় নিচে পড়ে যাই। পরে দাঁড়ালে চোখে আঘাত লাগে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আপাতত খেলাটি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ শরীরচর্চা বিভাগের (ভারপ্রাপ্ত) পরিচালক মোহাম্মদ আলী বলেন, অনাকাঙ্ক্ষিত কারণে ফাইনাল খেলাটি স্থগিত করা হয়েছে। পরে খেলাটি হবে কি না প্রশাসন সিদ্ধান্ত নেবে।

উপ-উপাচার্য সুলতান-উল ইসলাম বলেন, ‘খেলাধুলার মধ্যে বিশৃঙ্খলা কাম্য নয়। আমরা শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন দিতে চাই। এ ঘটনায় দুই বিভাগের বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। বিভাগের সভাপতি ও চিহ্নিত ব্যক্তিদের নিয়ে প্রক্টর দফতরে বসে সমাধান করা হবে।’

/এমএস/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী