রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে রবিউল আউয়াল নামের এক শিক্ষার্থীকে গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার নাশকতার মামলায় তাকে কারগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার দুই শিক্ষার্থীকে আটক দেখানো হয়েছিল। তবে আরেক শিক্ষার্থী রায়হানকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর।
পুলিশ সূত্র জানায়, কারাগারে প্রেরণকৃত রবিউল আউয়াল বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের (সংস্কৃত) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত বৃহস্পতিবার শিবির সন্দেহে আউয়াল ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রায়হানকে প্রক্টরের মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রাবির ওই দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শাহ মখ্দুম হলের ২০২ নম্বর কক্ষে থাকতেন।
/এনএস/ এএইচ/








