টিসিবির ১৪ লাখ টাকার মালামালসহ চুরি হওয়া ট্রাকে মিললো একজনের লাশ

রাজশাহী প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৭

রাজশাহীর শিল্পপ্রতিষ্ঠান নাবিল গ্রুপের চুরি হওয়া একটি ট্রাকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। ট্রাকের ভেতর থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। এটি টিসিবির ১৪ লাখ টাকার মালামালসহ চুরি হয়েছিল। লাশ উদ্ধারের সময় ট্রাকে কোনও মালামাল ছিল না।

শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকালে রাজশাহীর হযরত শাহমখদুম বিমানবন্দর এলাকার সড়কের পাশে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। লাশটি ট্রাকের ভেতরে কাঁথা দিয়ে ঢাকা ছিল।

এদিকে, ট্রাকটি চুরি হয়েছে দাবি করে শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে নাটোর সদর থানায় নাবিল গ্রুপের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। মামলাটি করেছেন নাবিল গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা। এ মামলায় গাড়ির চালক ও সহযোগীকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে চালককে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, রাজশাহী থেকে টিসিবির ১৪ লাখ টাকার পণ্য নিয়ে ট্রাকটি গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার উদ্দেশে রওনা হয়। ট্রাকের চালকের বাড়ি নাটোরে। কুমিল্লা যাওয়ার পথে বৃহস্পতিবার রাতে নাটোরের কান্দিভিটা এলাকায় ট্রাকটি রেখে চালক ও সহকারী বাড়ি চলে যান। সকালে এসে চালক ট্রাকটি পাননি বলে নাবিল গ্রুপকে জানান। ট্রাক চুরির সন্দেহে এই মামলায় চালক-সহকারীকে আসামি করা হয়।

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, ‘শাহমখদুম বিমানবন্দর এলাকার সড়কের পাশে ট্রাকটি পাওয়া গেছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। পরে এখান থেকে পুলিশ পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পণ্যসহ ট্রাক চুরির মামলায় চালককে গ্রেফতার করেছি আমরা। সহকারীকেও গ্রেফতারের চেষ্টা চলছে। ট্রাকটি কীভাবে সেখানে গেলো, কার লাশ এটি, তা নিয়ে তদন্ত চলছে।’

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এয়ারপোর্ট থানা এবং নাটোর সদর থানা পুলিশ।’

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম