অন্ধকারে রাস্তার পাশে থেমে থাকা ট্রাকে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত

পাবনা প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:৪৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:৪৭

পাবনার ঈশ্বরদী উপজেলায় রাস্তার পাশে থেমে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দিয়ে মোটসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর চিনির মিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক সজীব হোসেন তালুকদার (৩৫) ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকার মো. ইসমাইল তালুকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সজীব দাশুড়িয়া থেকে পাবনা যাচ্ছিলেন। যাত্রাপথে কালিকাপুর চিনির মিল এলাকায় পৌঁছালে সেখানে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকের পেছনে সজোরে আঘাত করেন। স্থানীয়রা শব্দ পেয়ে দৌড়ে এসে দেখেন তিনি মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করে পাকশী পুলিশ ফাঁড়ির এসআই বিল্লাল হোসেন জানান, চিনির মিল এলাকায় রাস্তার পাশে একাধিক খাবার হোটেল রয়েছে। চালকরা রাস্তার পাশে গাড়ি থামিয়ে খাবার খান। রাতের অন্ধকারে দেখতে না পেয়ে সজীব সেই থামানো গাড়িকেই সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক