বাংলাদেশে শেখ হাসিনার কোনও বিকল্প নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৮

বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনও বিকল্প নেই বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অগ্রগতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। পৃথিবীতে এমন কোনও শক্তি নেই, শেখ হাসিনাকে আটকে রাখতে পারে। তিনি যতদিন বেঁচে থাকবেন, ততদিন দেশের উন্নয়নে, মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাবেন। তাকে কেউ আটকাতে পারবে না।’

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ চত্বরে ৫০তম স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরি করাই সরকারের লক্ষ্য উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, ‘আমাদের বড় সমস্যা ছিল, নারীদের ক্ষমতায়নে এগিয়ে নিতে পারছিলাম না। শেখ হাসিনা সরকারের আমলে আমরা তা করতে পেরেছি। এখন গ্রামপর্যায়ে নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অনেকে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে অনলাইনে বিক্রি করছেন। এভাবে নারীর ক্ষমতায়ন হচ্ছে।’

তথ্য-আপা প্রকল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে কোনও নারী পড়ালেখা জানুক কিংবা নাই জানুক, কম্পিউটার চালাতে পারুক কিংবা নাই পারুক, তিনি তার চারপাশে কী হচ্ছে এবং না হচ্ছে, তা জানতে পারছেন। কী করলে ভাগ্যের উন্নয়ন হবে, তা বুঝতে পারছেন। একসময় রাজশাহীর মেয়েদের খেলাধুলা করানো যেতো না। গত বছর আমাদের এই অঞ্চলের স্কুল ঢাকায় বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলায় প্রতিযোগিতা করেছে। বিগত সময়ে এত পরিবর্তন হয়েছে যে, এই অঞ্চলের নারীদের আর কেউ থামাতে পারবে না, নিজেরাই নিজেদের গড়ে তুলবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. ফকরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন ও চারঘাট পৌরসভার মেয়র মো. একরামুল হক।

/এএম/
সম্পর্কিত
শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত ভারতের: চিফ প্রসিকিউটর
শেখ হাসিনাকে হস্তান্তরের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট না দিলে পদ হারাবেন এমপিরা?
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট না দিলে পদ হারাবেন এমপিরা?
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস