একাধিকবার সরকারি টাকা আত্মসাৎ, শাস্তি দুই বছর বেতন বাড়বে না

জয়পুরহাট প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৫

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, বয়স্কভাতা ও বেদে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের অর্থ আত্মসাতের ঘটনায় জয়পুরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইমাম হাসিমকে লঘু শাস্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তার দুই বছরের বেতন বৃদ্ধি স্থগিত থাকবে।’

গত ১১ সেপ্টেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ শাস্তির কথা বলা হয়েছে। বিষয়টি মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নিশ্চিত করেছে জেলা সমাজসেবা কার্যালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইমাম হাসিমের বিরুদ্ধে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ আনেন। এর আগে ইমাম হাসিম বগুড়ার শেরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা থাকার সময় বিভিন্ন ভাতার অর্থ কেন্দ্রীয় হিসাব থেকে সংরক্ষণের জন্য ‘বয়স্কভাতা আনুতোষিক’ শিরোনামে সোনালী ব্যাংক শেরপুর শাখায় হিসাব স্থানান্তর করেন। এ ছাড়া নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ে থাকার সময় ‘বেদে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণের বরাদ্দ থেকে অর্থ আত্মসাৎ করেন। এসব অভিযোগে ইমাম হাসিমের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। সেইসঙ্গে অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়। পাশাপাশি এসব অভিযোগ মন্ত্রণালয়ের তদন্তে প্রমাণিত হওয়ায় দুই বছরের জন্য তার বেতন বৃদ্ধি স্থগিতের লঘুদণ্ড দেওয়া হলো।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইমাম হাসিম বলেন, ‘এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।’

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি