ইছামতীর পাড়ে যাচ্ছেন রাষ্ট্রপতি, দেখবেন নৌকা বাইচ

পাবনা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৬

আগামীকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। পর দিন বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ইছামতি নদীতে নৌকা বাইচের ফাইনাল দেখার জন্য সাঁথিয়া উপজেলার উদ্দেশে রওনা দেবেন। খেলা দেখে বিকাল ৫টায় পাবনার উদ্দেশে সাঁথিয়া ত্যাগ করবেন। বঙ্গভবন থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে সাঁথিয়ায় ইছামতি নদীতে শুরু হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা। গত ২১ সেপ্টেম্বর এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। প্রতিযোগিতার ফাইনালে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি।

এদিকে, ইছামতির এবারের নৌকা বাইচের ফাইনালে রাষ্ট্রপতি উপস্থিত হবেন- এই নিয়ে সাধারণ মানুষের মাঝে বইছে আনন্দের হাওয়া। তার আগমনকে ঘিরে গোটা উপজেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। ইছামতী নদীর কোনাবাড়িয়া থেকে বোয়াইলমাড়ি পর্যন্ত প্রতিযোগিতার আয়োজনের স্থান নির্ধারণ করা হয়েছে।

রাষ্ট্রপতির আগমনকে ঘিরে বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মকাণ্ডে থাকছেন পাশের উপজেলার বাসিনা ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তার সঙ্গে থাকছেন আওয়ামী লীগের জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে প্রশাসনের কর্মকর্তারা তৎপর রাষ্ট্রপতির অবস্থানকে নির্বিঘ্ন করতে।

সবমিলিয়ে সাঁথিয়া উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ উৎসব ছড়িয়ে পড়েছে আশপাশের উপজেলাগুলোতেও। বিভিন্ন স্থান থেকে নৌকা বাইচ এলাকা পরিদর্শনের জন্য জনসাধারণ আসছেন।

স্থানীয় বাসিন্দা কলেজছাত্রী হুমাইরা বারী নিহন জানান, রাষ্ট্রপতি তার এলাকায় আসবেন- এটা বিশ্বাসই হচ্ছে না। পরিবারের সবার সঙ্গে ফাইনাল খেলা দেখতে যাবেন তিনি। এটা হবে তার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা।

অনুষ্ঠানের আয়োজক সাঁথিয়ার পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু বলেন, সাঁথিয়ায় এখন ঈদের চেয়েও বেশি আনন্দ বিরাজ করছে। এ অঞ্চলে রাষ্ট্রপতির আগমন এক ঐতিহাসিক ঘটনা। এখানকার প্রায় বাড়িতে দূরদূরান্তের বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন বেড়াতে আসছেন। সাজ সাজ রব ঘরে ঘরে।

তিনি বলেন, নৌকা বাইচ এলাকার দৈর্ঘ্য দেড় কিলোমিটার। দুই পাড় দিয়ে মোট তিন কিলোমিটার এলাকা জুড়ে মানুষ খেলাটা উপভোগ করতে পারবেন।

সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, রাষ্ট্রপতির আগমনকে ঘিরে আইনশৃঙ্খলা বিভিন্ন স্তরের বাহিনী কাজ করছে। সঙ্গে আমরাও আছি। সবকিছুই নির্বিঘ্নভাবে করতে পারবো আশা করি।

ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য- জাতিকে আনন্দের মধ্যে রেখে স্মার্ট বাঙালি হিসেবে গড়ে তোলা। সব ক্ষেত্রে অপরাধমুক্ত যুব সমাজ তৈরি করা। যুব সমাজকে আনন্দ উল্লাসের মধ্যে রেখে ২০৪১ সালের মধ্যে  উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করতে হবে। সেইসব লক্ষ্যেই এই আয়োজন।

/এফআর/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের