গ্রানাদাকে উড়িয়ে দিলো চ্যাম্পিয়ন রিয়াল

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০২৪, ০০:৫৯আপডেট : ১২ মে ২০২৪, ০০:৫৯

সদ্যই লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে বার্সেলোনা জিরোনার মাঠে হেরে গেলে শিরোপা নিশ্চিত হয়ে যায় তাদের। বাকি চার ম্যাচ ছিল মাদ্রিদ ক্লাবের জন্য আনুষ্ঠানিকতা রক্ষার। কিন্তু তাদের জয়ের ক্ষুধা এতটুকু কমেনি। শনিবার গ্রানাদাকে উড়িয়ে দিলো কার্লো আনচেলত্তির দল।

৪-০ গোলে গ্রানাদাকে হারিয়ে লিগে টানা ২৮ ম্যাচ অজেয় থাকলো রিয়াল। ৩৫ ম্যাচে তাদের অর্জন ৯০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা জিরোনার চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে তারা। আগামী ১ জুন চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হওয়ার আগে এই তিন ম্যাচ রিয়ালের জন্য প্রস্তুতির মঞ্চ।

রেলিগেশনে থাকা গ্রানাদার বিপক্ষে ৩৮তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। ফ্রান গার্সিয়া খোলেন গোলমুখ। তারপর আরদা গুলারকে দিয়ে গোল করান তিনি হাফটাইমের আগে।

৪৯তম মিনিটে ব্রাহিম দিয়াজ কাছের পোস্ট দিয়ে জাল কাঁপিয়ে স্কোর ৩-০ করেন। ৯ মিনিট পর লুকা মদরিচের পাস ধরে দ্বিতীয় গোল করেন মরোক্কান তারকা।

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম