বাসা ভাড়া নেওয়ার কয়েকঘণ্টার মধ্যে ঘরে পড়ে রইলো স্বামীর লাশ, স্ত্রী পলাতক

নওগাঁ প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৩, ১৬:৪০আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১৬:৪০

নওগাঁয় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার কয়েকঘণ্টা পরই স্বামীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পরিচয়ে ওঠা নারী পলাতক রয়েছেন।

বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের বউবাজার এলাকার জুলেখা আক্তারের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই ব্যক্তির নাম মিলন হোসেন (৩০)। তিনি শহরের কোমাইগাড়ি এলাকার আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় বাসিন্দা রুমা আক্তার বলেন, বুধবার দুপুরেই স্বামী-স্ত্রী পরিচয়ে আমার বড় বোন জুলেখা আক্তারের বাসা ভাড়া নেন তারা। দুপুর থেকে তারা স্বামী-স্ত্রী বাসা পরিষ্কার করছিলেন। সন্ধ্যার পর থেকে বাসায় তালা দেখতে পান স্থানীয়রা। পরে রাত ১০টার দিকে জানালা দিয়ে মিলনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল এসে উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক থাকায় তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম