শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশে ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে: পলক

নাটোর প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৯আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৯

তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে বাংলাদেশে পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ নানা ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে। দেশব্যাপী উন্নয়নের অংশ হিসেবে সিংড়াতেও বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়েছে। যা বিগত ৫০ বছরে অন্য কোনও সরকার করতে পারেনি।’

প্রতিমন্ত্রী দাবি করেন, উন্নয়নে বদলে যাওয়া এই বাংলাদেশ দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।

রবিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় সিংড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত স্বেচ্ছাসেবী নিবন্ধনকৃত মহিলা সমিতির অনুকূলে চেক বিতরণ ও আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের সম্মানী প্রদান এবং ২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে শেখ হাসিনার দূরদর্শিতার উদাহরণ দিয়ে পলক বলেন, ‘একজন প্রধানমন্ত্রী কতটা জ্ঞানী, দেশপ্রেমী, দূরদর্শী ও সৃজনশীল হলে একটা দেশের আর্থ-সামাজিক খাতে এতটা পরিবর্তন ও অগ্রগতি সাধিত হতে পারে। বিগত ১৫ বছরে তার অসংখ্য দৃষ্টান্ত তৈরি করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তিনি দাবি করেন, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক সক্ষমতা অর্জন এবং বৈপ্লবিক উন্নয়ন ও অগ্রযাত্রার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করেছেন শেখ হাসিনা। এ কারণে আমাদের মা-বোনদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা হয়েছে। নিজেরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রাখছেন।

শুধু তাই নয় বরং বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি খ্যাত প্রবাসী আয়, গার্মেন্টস শিল্প, কৃষি ও আইসিটি খাতসহ সর্বত্র নারীদের ভূমিকা এখন অগ্রগণ্য।

সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ মো. ওহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল ও তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন।

/কেএইচটি/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি