নওগাঁর ঝুঁকিপূর্ণ মহাসড়কের বাঁকে বসেছে আয়না, কমেছে দুর্ঘটনা

আব্দুর রউফ পাভেল, নওগাঁ
১২ অক্টোবর ২০২৩, ০৮:০০আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৮:০০
নওগাঁয় মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে সড়ক আয়না। উত্তরবঙ্গে এই প্রথম পাহাড়ি অঞ্চলের সড়কের মতো ঝুঁকিপূর্ণ বাঁকে দুর্ঘটনা এড়াতে স্থাপন করা হয়েছে উত্তল দর্পণ। জেলার অন্যান্য সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতেও এরকম আয়না স্থাপন করে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোকে নিরাপদ করা হবে, আশা করছে নওগাঁবাসী।
 
নওগাঁ সড়ক বিভাগ সূত্রে জানা, পরীক্ষামূলকভাবে নওগাঁ সড়ক বিভাগের মান্দা-নিয়ামতপুর-শিবপুর-পোরশা মহাসড়কের ৫৪ কিলোমিটার অংশের সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ ঝুঁকিপূর্ণ বাঁক বা মোড় বিশিষ্ট ২৫ কিলোমিটার অংশের মধ্যে দুর্ঘটনা এড়াতে ২০টি উত্তল আয়না স্থাপন করা হয়েছে। উন্নত মানের ফাইবারের তৈরি এই আয়নাগুলো বিদেশ থেকে আমদানি করে নওগাঁ সড়ক বিভাগ নিজ উদ্যোগে স্থাপন করেছে। ঝুঁকিপূর্ণ ৯০ ডিগ্রির বাঁকগুলোতে স্থাপন করা আয়নার মাধ্যমে সড়কের উভয় দিক থেকে আসা পথচারীসহ যানবাহনের চালকরা বাঁকের অপর প্রান্ত থেকে কোন যানবাহনসহ পথচারী আসছে তা দেখতে পেয়ে নিরাপদভাবে বাঁকটি অতিক্রম করতে পারছেন। বর্তমানে ওই সড়কের বাঁকগুলো অতিক্রমের সময় আয়না দেখে নিরাপদে চলাচল করছেন সবাই। ফলে দিনে কিংবা রাতে বাঁক পার হতে গিয়ে দেখতে না পেয়ে আর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটছে না। পর্যায়ক্রমে জেলার অন্যান্য মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে এই সড়ক আয়না স্থাপন করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নওগাঁ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে।
দিনে কিংবা রাতে বাঁক পার হতে গিয়ে দেখতে না পেয়ে আর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটছে না
নিয়ামতপুর উপজেলার আক্কাস হোসেন বলেন, নিয়ামতপুর-শিবপুর সড়কটি ঝুঁকিপূর্ণ বাঁকে ভরা একটি মহাসড়ক। বর্তমানে সড়কটি নতুন করে প্রশস্ত ও পাকা করায় প্রতিটি যানবাহনই তুলনামূলকভাবে দ্রুত গতিতে চলাচল করছে। ফলে সড়কের এই ঝুঁকিপূর্ণ বাঁকগুলো অতিক্রম করার সময় প্রায়ই অপরপ্রান্ত থেকে আগত যানবাহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটতো। কিন্তু বাঁকগুলোতে এই ব্যতিক্রমী আয়নাগুলো স্থাপন করায় অনেকটাই কমেছে দুর্ঘটনা। আমরা অনেক উপকৃত হয়েছি। অনেক অনেক ধন্যবাদ সংশ্লিষ্টদের।

সাপাহার উপজেলার বাসিন্দা সিএনজিচালক রুবেল বলেন, সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে এই আয়নাগুলো স্থাপন করায় আমরা চালকরা বাঁকগুলো অতিক্রম করার সময় অপরদিক থেকে কোন ধরণের যানবাহন আসছে তা দেখতে পাচ্ছি এবং অপরদিক থেকেও দেখা যাচ্ছে। ফলে উভয়ই নিরাপদে বাঁকগুলো অতিক্রম করতে পারছি। এতে করে বাঁকগুলোতে অনেকটাই কমেছে দুর্ঘটনা। উন্নতমানের ফাইবার দিয়ে তৈরি আয়নাগুলো রোদে নষ্ট হওয়া কিংবা ঢিলে ফেটে যাওয়ার কোনও শঙ্কা নেই

নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক রাসেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার টেকসই ও নিরাপদ সড়ক— বিনির্মাণ করতে আয়না স্থাপনের এমন পরীক্ষামূলক উদ্যোগ গ্রহণ করছে নওগাঁ সড়ক বিভাগ। তারই অংশ হিসেবে জনগুরুত্বপূর্ণ মান্দা-নিয়ামতপুর-শিবপুর-পোরশা মহাসড়কটির দুর্ঘটনাপ্রবণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে উন্নতমানের ফাইবার দিয়ে তৈরি এই আয়না স্থাপন করা হয়েছে। আয়নাগুলো রোদে নষ্ট হওয়া কিংবা ঢিলে ফেটে যাওয়ার কোনও শঙ্কা নেই। তাই স্থানীয়াসহ সড়কে চলাচলকারীরা আয়নাটির প্রতি যত্নবান হলে আয়নাগুলো বহুবছর ব্যবহার করা সম্ভব। পরে পর্যায়ক্রমে প্রকল্পের মাধ্যমে জেলার সকল মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে এরকম সড়ক আয়না স্থাপনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের