দলবল নিয়ে সিনেমা হলে গিয়ে ‘মুজিব’ দেখলেন মন্ত্রী-এমপিরা

নওগাঁ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৩, ১০:৪৭আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১০:৪৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব- একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখতে দলবল নিয়ে নওগাঁর সিনেমা হলে গেছেন খাদ্যমন্ত্রী ও জেলার এমপিরা। দলীয় নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষও দেখতে আসছেন সিনেমাটি। দিনে চার শো-র প্রতিটিতে দর্শকের ভালো সাড়া মিলছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার শো-তে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল এবং রাত ৯টার শো-তে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জেলার তাজ সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখেছেন। এ দুই শো-তে তাদের সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী ছিলেন।

সিনেমা দেখার পর খাদ্যমন্ত্রী এবং সংসদ সদস্যরা তাঁদের প্রতিক্রিয়ায় বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ছিল একটি সংগ্রামী জীবন। বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি রেখে প্রাণপণ সংগ্রাম চালিয়ে গেছেন। যারা বলেন, কোনও এক নেতার ঘোষণায় বাংলাদেশের স্বাধীনতা এসেছে তাদের এই সিনেমাটি দেখা উচিত। তাহলে তাদের ভুল ভেঙে যাবে।

তারা আরও বলেন, কারণ স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট একদিনে সূচিত হয়নি। ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সংগ্রামী জীবন ও নানা আন্দোলন-সংগ্রামের চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে।

/এফআর/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ