আ.লীগ কার্যালয়ে আগুন, সন্দেহ থেকে বিএনপির ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৩, ১৭:০৭আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১৭:০৭

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ে আগুনের দেওয়ার অভিযোগে বিএনপির ৪১ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) দুপুরের পর এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগার আলী মাস্টার বাদী মামলাটি করেন। 

মামলায় এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মঞ্জুর শিকদার মঞ্জুসহ সন্দেহজনক ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫-২০ জনকে। মামলায় ইতোমধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তবে গ্রেফতারদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

মামলার বাদী আসগার আলী মাস্টার বলেন, কারা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে তা সঠিকভাবে না জানায় সন্দেহজনকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা মনে করছি, বিএনপি জামায়াতের নেতাকর্মীরাই আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছিল।

মামলার ঘটনায় নিন্দা জানিয়ে এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মঞ্জুর শিকদার মঞ্জু বলেন, এগুলো হয়রানি মূলক রাজনৈতিক মামলা। আমরা কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নই। আমরা এটা রাজনৈতিকভাবেই মোকাবিলা করবো। এগুলো করে আমাদের জুলুম নির্যাতন করা হচ্ছে। 

এনায়েতপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার বলেন, এনায়েতপুর আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহজনক ২১ জনের নামসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের আজ আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম