বগুড়ায় বিএনপির সমাবেশে আ.লীগের হামলা, যুবদল নেতা আহত

বগুড়া প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৩, ১৯:০৫আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৯:১৩

বগুড়ার সারিয়াকান্দিতে বিএনপির সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় এরশাদ আলী নামে পৌর যুবদলের এক সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। সমাবেশ থেকে পুলিশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানাকে আটক করেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে উপজেলার চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে দলীয় কার্যালয় থেকে সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি নূর-এ-আজম বাবুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় চারমাথা মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা সেখানে অবরোধের সমর্থনে বিক্ষোভ সমাবেশ করেন।

এদিকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে অবরোধের বিপক্ষে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চারমাথা এলাকায় বিএনপির সমাবেশের কাছে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সমাবেশে থাকা নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে পৌর যুবদলের সদস্য এরশাদ আলী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানাকে আটক করে।

সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান দাবি করেন, অবরোধের সমর্থনে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। চারমাথা এলাকায় পুলিশ মিছিলে বাধা দিলে তারা সেখানে বিক্ষোভ সমাবেশ করেন। তখন পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশে হামলা চালান। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ছাড়া পুলিশ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এ ছাড়া গ্রেফতার নেতার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে অবরোধের পক্ষে-বিপক্ষে উত্তেজনার সৃষ্টি হয়। চারমাথা মোড়ে দুই পক্ষের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম