বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফীর চাচাতো ভাই আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৩, ২১:৪০আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ২১:৪০

বিএনপির কার্যালয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়দানকারী মিয়া জাহিদুল ইসলাম আরেফীর চাচাতো ভাই লিটন মোরশেদকে (৪০) আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের মানিকদিয়া গ্রামের জিল্লুর রহমান কালুর ছেলে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে উপজেলার সলঙ্গা বাজার থেকে তাকে আটক করা হয়।

আজ রাত সাড়ে ৮টার দিকে সলঙ্গা থানার ওসি এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে লিটন মোরশেদকে আটক করা হয়। বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফীর চাচাতো ভাই লিটন জামায়াতের সক্রিয় কর্মী।

এর আগে, গত ২৮ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিয়া আরেফী। এ সময় তার পাশে বিএনপি নেতা ইশরাক হোসেন ও চৌধুরী হাসান সারওয়ার্দীকে দেখা গেছে। এ ঘটনায় দেশসহ সিরাজগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় মহিউদ্দিন শিকদার নামে গোপালগঞ্জের এক বাসিন্দা পল্টন থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে বিএনপির মহাসমাবেশের সহিংসতা ও হতাহতের ঘটনাসহ আরেফীর সংবাদ সম্মেলনের প্রসঙ্গ উল্লেখ করা হয়। মামলায় তাকে ছাড়াও বিএনপি নেতা ইশরাক হোসেন এবং অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে অভিযুক্ত করা হয়।

এ মামলায় গত ২৯ অক্টোবর দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরেফীকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। এ ছাড়া মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস