বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৩, ০০:২৬আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০০:২৬

বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতারকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা শুক্রবার (৩ নভেম্বর) বিকালে তাকে শহরের সুবিল এলাকায় সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনে থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই কলেজ কেন্দ্র থেকে এলএলবি শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেন।

র‌্যাবের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, নাজমা আকতার জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক। তিনি বগুড়া সদরের গোকুল এলাকার বাসিন্দা। বাঘোপাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান ও ট্রাকে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি। পুলিশ বাদী হয়ে গত ১ ও ২ নভেম্বর সদর থানায় পৃথক দুটি মামলা করেছে।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে তাকে শহরে সুবিল এলাকায় সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনে থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন জানান, নাজমা আকতারকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা জানান, পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর কাউকে গ্রেফতার করা প্রহসনের শামিল। রাজনৈতিক প্রতিহিংসার জন্য তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী