বগুড়ায় শতাধিক মোটরসাইকেলে ছাত্রলীগের অবরোধবিরোধী মহড়া

বগুড়া প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৩, ১৮:৪২আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৮:৪২

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলে নেতাকর্মীরা সকাল থেকে দুপুর পর্যন্ত রাজপথে অবস্থান নেন। তারা বাঘোপাড়া খোলারঘর থেকে বনানী মোড় পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পথে মহড়া দেন।

বগুড়াসহ সারা দেশে অবরোধের নামে বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের অগ্নিসংযোগ, বোমা হামলা ও যানবাহন ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। মহড়াকালে ছাত্রলীগ নেতাকর্মীরা অবরোধবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, ‘বিএনপি বরাবরই ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে। পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির অবৈধ অবরোধ দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বিএনপি, ছাত্রদল, জামায়াত ও শিবিরকে প্রতিহত করতে এবং দাঁতভাঙা জবাব দিতে বগুড়া জেলা ছাত্রলীগ সব সময় প্রস্তুত আছে। সেজন্য রবিবার সকাল থেকেই অবরোধ প্রতিরোধে আমাদের সক্রিয় অবস্থান ছিল বিভিন্ন মহাসড়কে।’

মহড়া শেষে জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা বগুড়া শহরের প্রবেশমুখ শহরতলির মাটিডালি বিমান মোড় ও বনানীতে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে যোগ দেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী