তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মে ২০২৪, ১৪:০৩আপডেট : ০৩ মে ২০২৪, ১৪:৪৩

সংবেদনশীল তাইওয়ান প্রণালিজুড়ে চীনা সামরিক বিমানের নতুন অনুপ্রবেশ শনাক্ত করেছে তাইওয়ান। শুক্রবার (৩ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। চীন বলছে, দেশটির বিমানবাহিনী ও নৌবাহিনী একটি যৌথ যুদ্ধ প্রস্তুতি মহড়া চালিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

গত চার বছরে স্বায়ত্তশাসিত তাইওয়ানের আশেপাশে সামরিক কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে  চীনের সামরিক বাহিনী। দ্বীপরাষ্ট্রটিকে নিজ ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন। তবে দেশটির এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে তাইপেই সরকার।

২৪ ঘণ্টায় চীনা কার্যকলাপের ওপর তাইওয়ানের দৈনিক সকালের আপডেটে শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১৪টি চীনা সামরিক বিমান তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে। সেগুলো উত্তর তাইওয়ানের বন্দর শহর কিলুংয়ের ৪১ নটিক্যাল মাইল (৭৬ কিমি) কাছাকাছি পর্যন্ত পৌঁছেছে। এই শহরটিতে তাইওয়ানের একটি প্রধান নৌবাহিনী ঘাঁটি রয়েছে।

এই মধ্যরেখা আগে উভয় পক্ষের মধ্যে একটি অনানুষ্ঠানিক সীমানা হিসেবে কাজ করত। তবে এই সীমানাটি এখন চীনা সামরিক বিমান নিয়মিত অতিক্রম করে থাকে। এই সীমানার অস্তিত্ব অস্বীকার করে চীন।

বৃহস্পতিবার তাইওয়ান বলেছিল, দ্বীপের কাছে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো একটি ‘যৌথ যুদ্ধ প্রস্তুতি মহড়া’ চালিয়েছে চীন।

শুক্রবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে কোনও সাড়া পায়নি রয়টার্স।

/এএকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী