ট্রাকে আগুন দিয়েই দুর্বৃত্তরা পালিয়ে যায় ধানক্ষেতে

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৩, ১২:১৭আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১২:১৯

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের মহাসড়কে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলের আশপাশেই পুলিশ থাকায় তারা দ্রুত গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

সকাল ৭টার দিকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী বলেন, মুরগির খাদ্যবাহী একটি ট্রাক ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। ট্রাকটি মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাতে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় পাশেই পুলিশ সদস্যরা থাকায় তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে হতাহত বা ট্রাকের ও পণ্যের কোনও ক্ষতি হয়নি। আমরা ট্রাকটি চালিয়ে এনে থানা হেফাজতে রেখেছি।

তিনি আরও বলেন, দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিয়েই পাশের ধান ক্ষেত দিয়ে পালিয়ে যায়। যার ফলে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি ও কারা আগুন দিলো তাদেরকেও শনাক্ত করা যায়নি।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি