সিরাজগঞ্জে পৃথক ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকালে কালিয়া হরিপুর ইউনিয়নে এক গৃহবধূর ঝুলন্ত লাশ ও ভোররাতে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের কামারখন্দ উপজেলার বারাকান্দি এলাকায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার হয়।
সদর থানার উপ-পরিদর্শক আব্দুল বারিক জানান, ১৫ বছর আগে হালিমার প্রথম বিয়ে হয়। স্বামী ভরণ পোষণ না দেওয়ায় ৩ বছর ধরে হালিমা বাবার বাড়ি থাকতেন। প্রায় তিনমাস আগে তার দ্বিতীয় বিয়ে হয় রামগাঁতী গ্রামের মোতালেবের ছেলে বুলবুলের সঙ্গে। সোমবার বাবার বাড়িতে গৃহবধূ হালিমার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক ইলিয়াস কবির জানান, ভোররাতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে সোমবার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
/এআর/এনএস/এমএন এইচ/








