নিখোঁজের ১দিন পর বাগেরহাটের সাংবাদিক নাটোরে উদ্ধার

নাটোর প্রতিনিধি
০১ মার্চ ২০১৬, ১২:২৮আপডেট : ০১ মার্চ ২০১৬, ১২:২৮

নাটোর নিখোঁজের একদিন পর বাগেরহাট জেলার মোল্লাহাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক টুটুল মিয়াকে অচেতন অবস্থায় নাটোরে উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ৭টার দিকে সদর উপজেলার দত্তপাড়া এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে টুটুল মিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার রাত থেকে টুটুল নিখোঁজ ছিলেন।
টুটুল মিয়া বাগেরহাট জেলার মোল্লাহাটের কাহালপুর গ্রামের জামিল আহমেদের ছেলে এবং গোপালগঞ্জের যুগোকথা পত্রিকার মোল্লাহাট প্রতিনিধি।
সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৭টার দিকে দত্তপাড়া এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কের পাশে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পথচারীরা। পরে স্থানীয় লোকজন পুলিশকে বিষয়টি জানালে পুলিশ তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আবুল কালাম আজাদ জানান, এখনও টুটুল মিয়ার জ্ঞান ফেরেনি। তবে তিনি আশঙ্কামুক্ত।  মলম জাতীয় পদার্থ দিয়ে তাকে অজ্ঞান করা হতে পারে বলে তিনি ধারণা করছেন।
সদর থানার ওসি মিজানুর রহমান জানান, টুটুল মিয়ার পকেটে থাকা আইডি কার্ড দেখে মোল্লাহাট থানার মাধ্যমে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
টুটুলের ছোট ভাই বাবুল মিয়া জানান, রবিবার রাতে কে বা কারা টুটুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। তার কোনও খোঁজ না পেয়ে মোল্লাহাট থানায় একটি জিডি করা হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম