বগুড়ায় সাবেক বিএনপি নেত্রীর বাড়িতে ককটেল নিক্ষেপ

বগুড়া প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৩, ১০:৫২আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১০:৫২

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বিউটি বেগমের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলা সদরের রাঙামাটি এলাকার বাড়িতে এ ঘটনা ঘটলেও শনিবার বিকালে পুলিশকে অবহিত করা হয়।

শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ জানান, ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। মামলা করা হলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের রাঙামাটি গ্রামে জেলা বিএনপির সাবেক নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি বেগমের বাড়ি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তবে প্রচারণা রয়েছে, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে প্রার্থী হচ্ছেন। গত ১৮ নভেম্বর তিনি সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন।

যদিও জেলা বিএনপি থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিউটি বিএনপির কেউ নন। শনিবার বিকালে এক কৃষক বিউটির বাড়ির পাশে জমিতে অবিস্ফোরিত ককটেল দেখতে পান। এ ছাড়া শুক্রবার রাত ৯টার দিকে ২/৩টি ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছেন। শনিবার বিকালে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তারা সেখান থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে। তবে ঘটনার সময় বিউটি বেগম বগুড়া শহরে অবস্থান করছিলেন।

বিউটি বেগম সাংবাদিকদের জানান, তাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য দুর্বৃত্তরা তার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে তিনি এতে ভীত নন; অবশ্যই নির্বাচনে অংশ নেবেন। প্রশাসনের কাছে এ হামলায় জড়িতদের বের করে তাদের আইনের আওতায় আনতে অনুরোধ জানিয়েছেন তিনি।

শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ জানান, শনিবার বিকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। এ ছাড়া ককটেল বিস্ফোরণের সত্যতা পাওয়া গেছে। সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ মাদ্রাসাছাত্রের বাড়িতে অভিযান, ককটেলসদৃশ বস্তু উদ্ধার
রাজশাহীতে লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
১২ ককটেলসহ এক ব্যক্তি গ্রেফতার
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি