মনোনয়ন পেয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী

চাঁদপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৩, ০১:৩১আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০১:৩১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার নতুন রাজনৈতিক দল বিএনএমে (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন) যোগ দিয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের দুই বারের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ, অন্তর শোবিজের স্বপন চৌধুরী ও কয়েকজন ব্যবসায়ী।

সোমবার (২৭ নভেম্বর) বিকালে গুলশানে বিএনএম এর কেন্দ্রীয় কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান হয়। এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব ও মুখপাত্র ড. মো. শাহ্জাহান।

দলটির পক্ষ থেকে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের পরপর দুই বারের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ, ডলি সায়ন্তনী, অন্তর শোবিজের স্বপন চৌধুরী, চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ ১০ জন বিএনএমে যোগ দিয়েছেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর ও মহাসচিব ড. মো. শাহ্জাহানের হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনএমএ যোগদান করেন।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমএ এর পার্লামেন্টারি বোর্ড ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

দলের মুখপাত্র আরও জানান, বিএনএম থেকে এ পর্যন্ত ৪৬৬টি দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়।

তিনি জানান, ডলি সায়ন্তনী আমাদের দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৬ নভেম্বর। আজ (২৭ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেছেন। সেই সঙ্গে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তাকে বিএনএম এর মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি পাবনার একটি আসন থেকে নির্বাচন করবেন।

উল্লেখ্য, কয়েকদিন আগেও সরকারি কর্মকর্তাসহ কয়েকজন বিএনএমে যোগ দেন।

/আরআইজে/
সম্পর্কিত
সংরক্ষিত নারী আসন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল মনিরা শারমিনের, শুনানি কাল
সংরক্ষিত নারী আসনের নির্বাচনপ্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শুরু হচ্ছে আজ
শেষ হলো নারী আসনের মনোনয়ন জমা দেওয়ার সময় 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী