বগুড়ায় জাতীয় পার্টির নতুন ৩ মুখ, বাদ পড়লেন সাবেক হুইপ

বগুড়া প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৩, ১৪:৪৮আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৪:৪৮

বগুড়ার সাতটি আসনে জাতীয় পার্টি তিন নতুন মুখকে মনোনয়ন দিয়েছে। বাদ পড়েছেন সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ, দলটির যুগ্ম মহাসচিব ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর।

তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসন থেকে এমপি নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হন। পরে দুটি উপনির্বাচনে প্রার্থী হলেও জামানত হারান।

দলটির নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন বগুড়া-৪ (সদর) আজিজ আহমেদ রুবেল, বগুড়া-১ গোলাম মোস্তফা বাবু মন্ডল ও বগুড়া-৫ আসনে ওমর ফারুক।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে দলীয় মনোনয়ন পাওয়া সারিয়াকান্দি উপজেলা জাপার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু মন্ডল। একাদশ সংসদ নির্বাচনে এ আসনে থেকে লাঙ্গল প্রতীকের অধ্যক্ষ মোকছেদুল আলম আওয়ামী লীগ প্রার্থী সাহাদারা মান্নানের কাছে পরাজিত হন। মোকছেদুল আলম দীর্ঘদিন মনোনয়ন প্রাপ্তির দৌড়ে থাকলেও শেষ পর্যন্ত বিমুখ হয়েছেন।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে আবারও লাঙ্গলের টিকিট পেয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ। তিনি দশম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাপা প্রার্থী হিসেবে বিজয়ী হন।

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসন থেকে আবারও মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার এমপি। তিনি দশম ও একাদশ সংসদ নির্বাচনে এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন জাপা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় যুব সংহতির সভাপতি শাহীন মোস্তফা কামাল ফারুক। একাদশ সংসদ উপনির্বাচনে লাঙ্গল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন শেরপুর উপজেলা জাপার আহ্বায়ক ওমর ফারুক। তিনি নতুন মুখ হিসেবে এ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন।

বগুড়া-৬ (সদর) আসনে সাবেক এমপি, সংসদে বিরোধী দলীয় হুইপ, যুগ্ম মহাসচিব ও জেলা জাপার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর দলীয় মনোনয়ন লাভে ব্যর্থ হয়েছেন। সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা জাপার সাংগঠনিক সম্পাদক, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শাখার সাধারণ সম্পাদক আজিজ আহমেদ রুবেল। এ আসনে ত্যাগী নেতা নুরুল ইসলাম ওমরকে লাঙ্গল প্রতীক না দেওয়ায় তার সমর্থকরা ক্ষুব্ধ হয়েছেন। তারা মনোনয়নটি বিবেচনা করতে দলের হাইকমান্ডের কাছে অনুরোধ জানিয়েছেন।

ওমর দলীয় মনোনয়ন ফরম নিলেও অজ্ঞাত কারণে জমা দেননি। এ প্রসঙ্গে নুরুল ইসলাম ওমর বলেন, আমি কেন মনোনয়ন নেইনি বা পাইনি সেটা মনোনয়নদাতারা বলতে পারবেন।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মনোনয়ন পেয়েছেন জাপার চেয়ারম্যান জি এম কাদেরের রাজনৈতিক উপদেষ্টা এ টি এম আমিনুল ইসলাম সরকার পিন্টু। তিনি ১৯৮৬ ও ১৯৮৮ সালে এ আসনে জাতীয় পার্টির এমপি ছিলেন। এ ছাড়া পিন্টু ২০১০ সালে বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পান।

বগুড়া সদর আসনে লাঙ্গল প্রতীক পাওয়া আজিজ আহমেদ রুবেল তার প্রতিক্রিয়ায় তরুণ নেতা হিসেবে দলীয় মনোনয়ন পাওয়ায় জাপা চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার জনগণের প্রত্যাশা অনুসারে ভাগ্য উন্নয়নে কাজ করবেন।

অপর নতুন মুখ বগুড়া-৫ আসনের ওমর ফারুক তার প্রতিক্রিয়ায় জানান, সুষ্ঠু ও সুন্দর ভোট হলে তিনি নিশ্চিত বিজয়ী হবেন। বর্তমান এমপি এলাকার উন্নয়নে ঠিকমতো কাজ করেননি। আর তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবেন। মনোনয়ন দেওয়ার জন্য তিনি দলের চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বগুড়া-১ আসনের গোলাম মোস্তফা বাবু মন্ডল বলেন, তাকে মনোনয়ন দেওয়ায় দলের চেয়ারম্যান, মহাসচিব ও পার্লামেন্টারি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানাই। সুষ্ঠু ভোট ও ভোটার উপস্থিতি বেশি হলে তিনি নিশ্চিত নির্বাচিত হবেন। আর নির্বাচিত হলে এলাকার নদী ভাঙনসহ সব উন্নয়নে কাজ করেবেন।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম