সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৩, ০১:৩৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:৩৯

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা নবম দফা অবরোধের প্রথম দিন রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৩ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে হতাহতের ঘটনা না ঘটলেও কাভার্ড ভ্যানটির সামনের কেবিন ও ভেতরে থাকা কিছু মালামাল পুড়ে গেছে। 

উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর বলেন, কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান পাবনার কাশিনাথপুর থেকে বগুড়া যাচ্ছিল। কাভার্ড ভ্যানটি উল্লাপাড়ায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ সদস্যদের উপস্থিতিতে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং গাড়ির ভেতরে থাকা অবশিষ্ট মালামাল উদ্ধার করে।

তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসলেও ভ্যানটির সামনের কেবিন ও ভেতরে থাকা হোমিওপ্যাথি ওষুধের কিছু প্লাস্টিক সামগ্রী পুড়ে গেছে। তবে আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

/এএম/
সম্পর্কিত
বংশালে হেলমেটের গোডাউনে আগুন
আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ ভবনে আগুন
শ্যামলীতে বসতঘরে আগুন
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস