ভোটারদের ভয়ভীতি দেখালে শাস্তি পেতে হবে: ইসি রাশেদা সুলতানা

নওগাঁ প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৪

নির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখালে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, ‌‘ভোটাধিকার প্রয়োগ মানুষের সাংবিধানিক অধিকার। তাই ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আইন সংশোধন করে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আগে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করা হতো। সেখানে শাস্তির বিধান ছিল না। এখন ভোটারদের কোনও রকম ভয়ভীতি দেখালে শাস্তির বিধান করেছে নির্বাচন কমিশন।’ 

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ভোটারদের রাতের আঁধারে ভয়ভীতি দেখালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়ে রাশেদা সুলতানা বলেন, ‘ভোটাররা যাতে কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠপর্যায়ের প্রশাসনও এসব বিষয়ে আন্তরিক। ভোটারদের কেউ ভয়ভীতি দেখালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে ব্যবস্থা নেওয়া হবে। মাঠপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। আগামীতেও নির্বাচনের পরিবেশ ভালো থাকবে এবং ভোটাররা কেন্দ্রে গিয়ে শান্তিতে ভোট দিতে পারবেন বলে আশা করছি।’

নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, প্রিসাইডিং কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী