ব্যাংকে ঢুকে সিন্দুক ভেঙে ৯ লাখ টাকা চুরি

বগুড়া প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৪, ১৩:০৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৩:০৩

বগুড়ায় এনআরবিসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে ৯ লক্ষাধিক টাকা চুরি হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লী মঙ্গল হাট এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ছাদ দিয়ে ব্যাংকে ঢুকে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে সিন্দুক কেটে টাকাগুলো নিয়ে যায়।

সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, ব্যাংকের ওই শাখায় ভল্ট, নিরাপত্তাকর্মী ও সিসি ক্যামেরা নেই। দুর্বৃত্তরা ভেতরের ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ও সিন্দুক ভেঙে টাকাগুলো নিয়ে গেছে। বাইরের ক্যামেরার ফুটেজ দেখে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে। শনিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার ও টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।

এনআরবিসি ব্যাংকের উপশাখার ব্যবস্থাপক রাশেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে কাজ শেষে ৯ লক্ষাধিক টাকা সিন্দুকে রেখে চলে যান। পরে শুনতে পান দুর্বৃত্তরা সিন্দুক কেটে সব টাকা নিয়ে গেছে।

পুলিশ জানায়, বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লী মঙ্গল হাট এলাকায় একটি দোতলা বাড়ির নিচতলায় এনআরবিসি ব্যাংকের উপশাখা। অপরপাশে এসকেএস এনজিও অফিস। শনিবার সকালে ব্যাংকের কক্ষ খোলা দেখে বাড়ির মালিক ‘৯৯৯’ নম্বরে ফোন দেন।

সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ছাদ দিয়ে ব্যাংকে ঢোকে। তারা সিন্দুক রাখা রুমের দরজার হ্যাজবোল্ট ভেঙে ফেলে। এরপর রুমে ঢুকে সিন্দুক কেটে টাকা চুরি করেছে। জড়িতদের গ্রেফতারে একাধিক টিম কাজ করছে। মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম