রাজশাহীতে প্রায় সাড়ে আট কেজি হেরোইন জব্দ

রাজশাহী প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৪, ১৫:৫৭আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৫:৫৭

রাজশাহীতে বাজারের ব্যাগ থেকে আট কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ। তবে মাদককারবারিদের আটক করতে পারেনি। বালু স্তূপে বাজারের ব্যাগে এই হেরোইনগুলো রাখা ছিল।

শনিবার (২৭ জানুয়ারি) রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে গোদাগাড়ী উপজেলার পৌর এলাকার মাদারপুর এলাকার একটি খামারবাড়িতে থেকে এসব উদ্ধার করে পুলিশ। এই হেরোইনের আনুমানিক মূল্য আট কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

রবিবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে পুলিশ সুপার সাইফুর রহমান। তিনি বলেন, গোপন তথ্যে গোদাগাড়ীর মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে অভিযান চালিয়ে এ হেরোইন জব্দ করা হয়েছে। ওই খামারবাড়ির মালিক ও তার কেয়ারটেকার পালিয়ে গেছে।

তিনি বলেন, খামারবাড়ির মালিক ফরিদুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তি। তিনি ভারত থেকে এই হেরোইন নিয়ে আসেন। দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য বাজারের ব্যাগে বালুর স্তূপের মধ্যে মজুত রেখেছিল। তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ওই খামার বাড়িতে অভিযান চালানোর সময় বাড়ির মালিক ফরিদুল ও কেয়ারটেকার সোহেল রানা দেওয়াল টপকে পালিয়ে যায়। তাদের ধাওয়া দিলে আটক করা সম্ভব হয়নি। তাদের নামে থানায় মামলা করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, ফরিদুল ও সোহেল চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা হয়েছে। জামিনে বের হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে যাচ্ছে। তারা দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো।

তিনি আরও বলেন, দুই মাদক কারবারির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান