স্ত্রীকে শাবল দিয়ে খুঁচিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৪, ১৩:৫১আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৩:৫১

রাজশাহীর বাগমারায় স্ত্রীকে শাবল দিয়ে খুঁচিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২৯ জানুয়ারি) ভোরে স্ত্রীকে হত্যা করেন তিনি। একই দিনে রাতে আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

র‌্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার স্বামীর নাম রুবেল হোসেন (২৮)। তার বাড়ি বাগমারা উপজেলার গণিপুর পূর্বপাড়া গ্রামে বাড়ি। পেশায় তিনি নির্মাণশ্রমিক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় সাত বছর আগে একই উপজেলার বুজরুকৌড় গ্রামের ঝর্ণা আক্তার লিপিকে (২৫) বিয়ে করেন রুবেল। তাদের একটি ছেলে সন্তানও আছে। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন তিনি। তাই হতাশাগ্রস্ত হয়ে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এ ছাড়াও স্ত্রী অন্য কারও সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল র‌্যাবকে জানিয়েছেন, বেশ কয়েকদিন আগে স্ত্রী লিপিকে মারধর করেছিলেন। এরপর বাবার বাড়িতে তাড়িয়ে দেন। কয়েকদিন পর শ্বশুরবাড়িতে গিয়ে রুবেল আবার মাফ চেয়ে স্ত্রীকে নিয়ে আসে। বাড়ি আনার পর আবারও স্ত্রীর ওপর নির্যাতন করেন।

সোমবার (২৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে লিপির সঙ্গে কথা কাটাকাটির সময় মা ও বোনের দরজায় তালা দিয়ে আসেন রুবেল। এরপর একটি শাবল দিয়ে গলা, বুক ও থুতনিতে খুঁচিয়ে হত্যা করে। এরপর সেখান থেকে পালিয়ে যান। এই ঘটনায় সোমবার রাতে নিহতের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে বাগমারা থানায় হত্যা মামলা করেন। এই মামলায় রুবেলকে প্রধান আসামি করা হয়েছে।
এরপরই র‌্যাব-৫ ছায়া তদন্ত করে আসামিকে রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালী পৌরসভার মাসকাটাদিঘী এলাকা থেকে সোমবার রাত ১১টার দিতে গ্রেফতার করে। আজ তাকে পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের