জয়পুরহাট শহর জামায়াতের আমির নাশকতার মামলায় গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
০৪ মার্চ ২০১৬, ০৫:১৬আপডেট : ০৪ মার্চ ২০১৬, ০৫:১৬

গ্রেফতারের প্রতীকী ছবিনাশকতার মামলায় জয়পুরহাট শহর জামায়াতের আমির ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিবুল আলমকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার পৌর এলাকার মুসলিম নগর থেকে তাকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহফুজার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুসলিম নগর এলাকা থেকে সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
সদর থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারি কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, হাসিবুল আলমের বিরুদ্ধে থানায় আটটি নাশকতার মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি জামিনে রয়েছেন। বাকি সাত মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
ওসি আরও জানান, ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে ১৪ দলের শান্তি সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫-১৬ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় থানায় দায়ের করা মামলায় হাসিবুল আলম এজাহার নামীয় আসামি। বৃহস্পতিবার তাকে গ্রেফতারের পর আদালতে পাঠিয়ে এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন জানানো হয়। আদালত রবিবার রিমান্ড আবেদন শুনানির জন্য দিন ধার্য করেছেন।

/বিটি/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম