পাঁচবিবিতে ‘কিশোর গ্যাংয়ের’ ৬ সদস্য গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৯

জয়পুরহাট পাঁচবিবি উপজেলার পূর্ব বালিঘাটা এলাকা থেকে কিশোর গ্যাং লিডার আরিফুরসহ ছয় কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৮ ফ্রেব্রুয়ারি) সকাল ৯টায় প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সিপিসি-৩ র‌্যাব-৫ কোম্পানি অধিনায়ক মেজর শেখ সাদিক। তিনি বলেন, ‘বুধবার জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন পূর্ব বালিঘাটা হতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।’

গ্রেফতারকৃতরা হলেন পাঁচবিবি উপজেলার পশ্চিম ও পূর্ব বালিঘাটা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আরিফুর রহমান টিটু (২৫), বেলাল হোসেনের ছেলে টুটুল মিয়া (২১), গীরেন চন্দ্র রায়ের ছেলে শ্রী জনি রায় (১৯), আবু বক্কর সিদ্দিকের ছেলে কাওসার মন্ডল (২০), সন্তোষ রায়ের ছেলে শ্রী উজ্জ্বল রায় (২০) ও শেখ ফরিদের ছেলে নাজমুল হাসান (১৯)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমসাময়িক সময়ে জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। কিশোর গ্যাংয়ের ঔদ্ধত্য আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন কোনও অপরাধ নেই যার সঙ্গে এরা জড়িত হচ্ছে না। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জয়পুরহাট র‌্যাব-৫, সিপিসি-৩ আভিযানিক দল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব বালিঘাটা হতে কিশোর গ্যাং লিডার আরিফুরসহ ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পরে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম