‘দুই পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনা পরিকল্পিত হত্যা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৬, ২৩:৩০আপডেট : ০৪ মার্চ ২০১৬, ২৩:৩৪

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় দুই পুলিশ নিহতচাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় দুই পুলিশ কর্মকর্তার নিহত হওয়ার ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। পরিকল্পিত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। একইসঙ্গে তিনি দুই পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পুলিশ সদর দফতরের জনসংযোগ শাখার অ্যাডিশনাল ডিআইজি মো. নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে শিবগঞ্জের কানসাট পল্লী বিদ্যুৎকেন্দ্রের সামনের সড়কে মাদকবাহী একটি ট্রাককে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেন শিবগঞ্জ থানার এসআই সাদেকুল ইসলা ও শিক্ষানবিশ সার্জেন্ট আতাউল ইসলাম। এ সময় ট্রাকচালক তাদের চাপা দিলে তারা নির্মমভাবে নিহত হন।
পুলিশের এই দুই কর্মকর্তা নিহতের ঘটনায় আইজিপি বলেন, সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনকারী ওই দুই পুলিশ সদস্য বাহিনী ও দেশের গর্ব। তারা দায়িত্ব পালনে যে সাহসিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তা বাংলাদেশ পুলিশ বাহিনী চিরদিন শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে। সমাজ থেকে মাদক নির্মূলে তাদের সর্বোচ্চ আত্মত্যাগ পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। তিনি মাদক উদ্ধার অভিযান জোরদার করার জন্য দেশের সব পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নির্দেশ দেন। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ একত্রে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতেও তিনি আহ্বান জানান।

/জেইউ/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম