সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফের ভারতীয় পাথর আমদানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৬ মার্চ ২০১৬, ১৫:০৩আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৫:০৩

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফের ভারতীয় পাথর আমদানি বন্ধ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পাথর আমদানি আবারও বন্ধ রাখা হয়েছে।  রপ্তানিকারকদের পুনরায় নিম্নমানের পাথর সরবরাহ ও পাথরের মূল্য কমানোর সিদ্ধান্ত উপেক্ষা করায় আমদানিকারকরা রবিবার সকাল থেকে ছোট পাথর আমদানি বন্ধ রেখেছে। এদিকে পাথর আমদানি বন্ধ করায় দুপুর এখন পর্যন্ত অন্য কোনও ভারতীয় পণ্যভর্তি ট্রাক বন্দরে প্রবেশ করেনি । এ ঘটনায় অচলাবস্থা বিরাজ করছে সোনামসজিদ স্থলবন্দরে।
সোনামসজিদ স্থলবন্দর পাথর বিষয়ক উপ-কমিটি আহ্বায়ক কাজী সাহাবুদ্দিন জানান, ভারতীয় রপ্তানিকারকের নিম্নমানের পাথর সরবরাহ ও দফায় দফায় পাথরের মূল্যবৃদ্ধির সৃষ্ট সমস্যার ব্যাপারে গত ১০ ও ২১ ফেব্রুয়ারি মহদিপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন ও সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন দু’দফা বৈঠকে পরিচ্ছন্ন পাথর সরবরাহ, টনের পরিবর্তে সেফটিতে ওজন এবং প্রতিটন ১৮.৫ ডলারের স্থলে ১৪ ডলারে পাথর দেওয়ার ব্যাপারে একমত হন। কিন্তু বৈঠকের সিদ্ধান্তগুলো গত ২৪ ফেব্রুয়ারী ভারতের মহদিপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন মানবে না বলে সোনামসজিদ আমদানিকারক অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে জানিয়ে দেন।

সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তালেব জানান, পুনরায় বার্তা এবং মৌখিকভাবে সমাধানকৃত সিদ্ধান্তগুলো কার্যকরের দাবি জানিয়ে নিরাশ হলে, রবিবার সকাল থেকে ভারতীয় পাথর আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

সোনামসজিদ কাস্টমসের সহকারী কমিশনার সাঈদ আহম্মেদ রুবেল জানান, আমদানিকারক ও ভারতের রপ্তানীকারকদের সৃষ্ট সমস্যার জন্য সকাল থেকে পাথরবাহী কোন ট্রাক বন্দরে প্রবেশ করেনি।

উল্লেখ্য, একই দাবিতে আমদানিকারকরা ফেব্রুয়ারি মাসে ৫ দিন পাথর নেওয়া বন্ধ রেখেছিল।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক